বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:০২ পিএম

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধে ব্যর্থ হয়েছে।

স্থানীয়দের সুত্রে জানা গেছে বিএসএফ লোকজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করলে সীমান্তে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করে। বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ হয়।

এর আগে গত শুক্রবার (২৬ জুন) ও শনিবার (২৭ জুন) দিনভর বিএসএফ ও বিজিবি ওই এলাকায় মুখোমুখি অবস্থানে ছিল। শেষ পর্যন্ত বিএসএফ অনুপ্রবেশকারীদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠাতে পারেনি।

জানা গেছে গত এক সপ্তাহ ধরে বিএসএফ বড়লেখার বোবারথল-ষাটঘরি ও আশপাশের এলাকায় বিভিন্ন গ্রুপে অবৈধ অনুপ্রবেশকারীদের শূন্যরেখার ওপারে জড়ো করার চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি বিজিবির নজরে এলে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত