মৌলভীবাজারের বড়লেখা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল। রানার্সআপ হয়েছে দাসেরবাজার উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষক রিয়াজুল ইসলাম।
‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’— এ প্রস্তাবনার পক্ষে বিতর্ক করে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। রানার্সআপ হয়েছে প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নেওয়া দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন প্রস্তাবনার পক্ষের দলনেতা নুসরাত জাহান মোহনা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ রায় পুরকায়স্থের সভাপতিত্বে এবং সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মাহবুবুল আলম মাহবুব।