ভারতের পারুল ইউনিভার্সিটি

বাংলাদেশিদের শিক্ষাবৃত্তি ও স্পট অ্যাডমিশনের সুযোগ

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:৩৯ এএম

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের শিক্ষাপ্রতিষ্ঠান পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষাবৃত্তি নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে ক্যারিয়ার গাইডলাইন কনসাল্টেন্সির সহযোগিতায় ‘পিইউ-বাংলাদেশ পার্টনারশিপ অ্যাডভান্সমেন্ট ডায়ালগ ২০২৬-২৭’ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভারতের ‘ন্যাক’ কর্তৃক এ++ গ্রেডপ্রাপ্ত পারুল ইউনিভার্সিটি গুজরাট সরকার কর্তৃক ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে স্বীকৃত।

এ ছাড়া এটি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬-এ (১০০১-১১০০ ব্যান্ড) স্থান পেয়েছে পারুল ইউনিভার্সিটি এবং এনআইআরএফ ২০২৫-এর তালিকায় উদ্ভাবনী ক্ষেত্রে ভারতের শীর্ষ ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২৫০টিরও বেশি একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে, যেখানে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের সাড়ে ৬ হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীসহ সাড়ে ৭০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. দেবাংশু প্যাটেল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সরাসরি ভর্তি এবং স্কলারশিপের সুযোগের কথা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত