হামে আরও ৪ শিশুর মৃত্যু 

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:৪৩ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ১ হাজার ৪ জন এবং হাম শনাক্ত হয়েছে ১৪১ জনের। গত ১৫ মার্চ থেকে হামে ৯৩ এবং হামের উপসর্গে ৬২৩ জন মারা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ২১১ জন। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ জন। ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ১৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় ২, সিলেটে ১ ও ময়মনসিংহ বিভাগে এক শিশু মারা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪১০ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত ৪৭ শিশু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত