মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সোমবার সকাল ৬টার দিকে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ এ তথ্য জানান। দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের এএসআই মো. ফজলু জানান, সকালে জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডা. দীপু মনিকে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল ৮টার দিকে তাকে ঢামেকের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।