গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার শঙ্কা 

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:৩৭ পিএম

গাইবান্ধায় দফায় দফায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি অব্যাহত রয়েছে। এতে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। এদিকে,গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি হয়েছে ৩৬ মিলিমিটার। 

মঙ্গলবার (৩০ জুন) গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রণকক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল থেকে ভারী বৃষ্টি হওয়াতে জেলার নদ-নদী পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ২১ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৩৯ সেন্টিমিটার এবং করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ৫৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত ২৪ তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে ৩৭ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। গতকাল সোমবার বেলা ১২টা থেকে আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত এই পরিমাণ পানি বৃদ্ধি ও হ্রাস পেয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সব গুলো নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এসব বিষয়ে পাউবোর গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টিতে জেলার করতোয়ার, তিস্তা, ঘাঘট ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। তবে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি আরও বাড়তে পারে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী সপ্তাহে জেলায় বন্যা শঙ্কা আছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত