গাইবান্ধায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর 

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:২৫ এএম

পুকুরে গোসলে নেমে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুরা হচ্ছে তসলিমা আক্তার মিম (১০) ও রবিউল ইসলাম রফি (৯)।

বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে। তসলিমা আক্তার মিম ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। 

বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলছিল তারা। পরে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনরা।

ওসি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত