পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নাম পুনরায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে নামকরণের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে এ অনুমোদন দেওয়া হয়। আদেশ অনুযায়ী, কলেজটির নতুন নাম হবে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর’। সূত্র জানায়, নাজিরপুর অবস্থিত কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে এমপিওভুক্ত হয়। ১৯৮১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান একটি রাজনৈতিক সমাবেশে গেলে বিএনপি নেতাকর্মীদের আবেদনের পর কলেজটির নাম পরিবর্তন করে ‘নাজিরপুর শহীদ জিয়া কলেজ’ রাখা হয়। পরে আওয়ামী লীগ আমলে ২০১৫ সালের ২০ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘শহীদ জিয়া’ অংশটি বাদ দিয়ে কলেজটির নাম ‘নাজিরপুর কলেজ’ করা হয়।
শহীদ জিয়ার নামে ফিরছে নাজিরপুর কলেজ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৫:১৮ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:১৮ এএম
শহীদ জিয়ার নামে ফিরছে নাজিরপুর কলেজ
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০