নারী শিক্ষার্থীদের ভিডিও করতে গিয়ে ধরা

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:২৫ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের সময় এক যুবককে আটক করা হয়েছে। গত সোমবার রাত আড়াইটার দিকে বহিরাগত ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের নাম রিয়াজ আহমেদ (রাজ), তিনি কেরানীগঞ্জের বাসিন্দা।

ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, রাতে টিএসসিতে বিশ্বকাপের ম্যাচ চলার সময়ে এক নারী শিক্ষার্থী নারীদের ওয়াশরুমে প্রবেশ করে অভিযুক্ত রিয়াজকে দেখতে পান। এ সময় তিনি অভিযুক্ত রিয়াজের পরিচয় ও সেখানে প্রবেশের কারণ জানতে চান। অভিযুক্ত ব্যক্তি এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় ওই শিক্ষার্থী বাইরে অবস্থানরত অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান। পরে উপস্থিত শিক্ষার্থীরা রিয়াজের মোবাইল ফোন পরীক্ষা করলে সেখানে নারী শিক্ষার্থীদের একাধিক ভিডিও পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত