মুন্সীগঞ্জে রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামার মরদেহ উদ্ধার

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২:১০ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাস্তার পাশ থেকে অনুমান ৩৭ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার কোলা ইউনিয়ন এলাকার ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পাকা রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাত ১১ টা থেকে বুধবার সকাল ৭ টার মধ্যে যেকোনো সময়ে ছাতিয়ানতলী গ্রামের ওই সড়কের পাশে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন।

সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত