জামালপুরে ফসলের মাঠে অজ্ঞাত যুবকের মরদেহ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম

জামালপুর পৌর শহরের চর এলাকায় একটি ফসলি মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে পৌরসভার হাটচন্দ্রার চর এলাকার একটি ফসলি মাঠে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, গত দুইদিন থেকে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে এই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। আজ সকালে চর এলাকায় ফসলের মাঠে পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। 
 
পুলিশ জানায়, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের জন্য পিবিআই এর সহযোগিতা নেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিচয় নিশ্চিত করতে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত