নাগরিকে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

ক্রুসেডারদের হাত থেকে পবিত্র জেরুজালেম মুক্ত করার অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা এবার বাংলা ভাষায় পর্দায় আসছে। মুসলিম বিশ্বের মহান বীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ যৌথভাবে বাংলাদেশে আনছে নাগরিক টিভি ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আজ থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গে সিরিজটি দেখা যাবে।

দ্বাদশ শতাব্দীর রাজনৈতিক প্রেক্ষাপট, মুসলিম বিশে^র ঐক্য, সামরিক সংগ্রাম ও ন্যায়বিচার প্রতিষ্ঠার গল্পে নির্মিত এই সিরিজে বিশাল সেট, দুর্দান্ত অ্যাকশন ও সিনেমাটোগ্রাফির মাধ্যমে ইতিহাসকে জীবন্ত করা হয়েছে।

বঙ্গ-এর হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার জানান, বিশ্বনন্দিত এই বীরের রোমাঞ্চকর ও আবেগময় জীবনকাহিনি দর্শকদের দারুণ বিনোদন দেবে। নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক বলেন, বঙ্গ-এর সঙ্গে এই পার্টনারশিপ মানসম্মত বিনোদন উপহার দেওয়ার ক্ষেত্রে তাদের এক ধাপ এগিয়ে নেবে। চ্যানেলটির হেড অব প্রোগ্রাম কামরুজ্জামান বাবু সিরিজটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করে বলেন, চমৎকার ডাবিং ও আকর্ষণীয় উপস্থাপনা দর্শকদের সেই যুগে ফিরিয়ে নিয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত