দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ১০৭ জন শিশু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে জানা যায় যে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া না গেলেও, হামের তীব্র উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট ও বরিশাল বিভাগে একজন করে মোট পাঁচ শিশু মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সাড়ে তিন মাস ধরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭২৯টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। আর বাকি ৬৩৬টি শিশু মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
নবম পে-স্কেল বাস্তবায়নে এখনো অনিশ্চয়তা