খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ দিতে ওয়াশিংটন তেহরানকে এক সপ্তাহের সময় দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা ইরানকে কঠোরভাবে আঘাত করেছি। তারা সমঝোতায় আসতে মরিয়া। তারা খুবই সমঝোতা করতে চায়। আমরা মানবিকতার কারণে তাদের নেতার দাফন শেষ করার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।

ভাষণে ট্রাম্প সাম্প্রতিক বিভিন্ন সামরিক অভিযানের কথাও তুলে ধরেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় দ্রুত সফল অভিযান চালিয়েছে।

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন দেশ বলে উল্লেখ করেন। একই সঙ্গে দেশে কমিউনিজমের পুনরুত্থান নিয়ে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র কখনোই কমিউনিস্ট রাষ্ট্র হবে না।

তবে ইরানকে জানাজার জন্য সময় দেওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত