আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম

বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল হক রবিবার (৫ জুলাই) সন্ধায় গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে দেশ এক কৃতি সন্তানকে হারিয়েছে, তিনি ছিলেন নীতিনিষ্ঠ, সত্যসন্ধানী লেখক, গবেষক ও দার্শনিক। 

নীতিশিক্ষা সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক সাম্যভিত্তিক মানবিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় আজীবন নিবিষ্টভাবে কাজ করে গেছেন। তার হাজার হাজার ছাত্রের মধ্যে তিনি সুচিন্তা আর সুরুচি গড়ে তোলায় ছিলেন নিরলস। শিক্ষা সংস্কৃতিতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি আরও উল্লেখ করেন, গোটা রাষ্ট্রের প্রতি পুঞ্জিভূত ক্ষোভ আর গভীর বেদনা থেকে পুত্রের নৃশংস হত্যাকাণ্ডের বিচার না চাওয়ার কথা বলেছিলেন। প্রথম  জীবনে তিনি সাম্যবাদী বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় যুক্ত ছিলেন। তিনি বলেন, তার মৃত্যুতে আমরা এক মহান দেশপ্রেমিক মানবিক হৃদয়ের মানুষকে হারালাম। এ শূনতা সহজে পূরণ হবার নয়। 

বিবৃতিতে তিনি আবুল কাসেম ফজলুল হকের জীবন ও কর্মের প্রতি অপার শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত