রাজধানীর আজিমপুর এলাকায় ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ব্যবসায় মন্দা হওয়ায় তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি রাজ্জাক মোহাম্মদপুর এলাকার মৃত ফকির চাঁন মিয়ার ছেলে। গতকাল বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা সিফাত জানান, আব্দুর রাজ্জাক তার বড় ভাইয়ের শ্বশুর। তিনি একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে ব্যবসা করতেন। ব্যবসা মন্দা হওয়ায় বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল সকালে আজিমপুরে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে কাউকে কিছু না বলে ওই ভবনের ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ব্যবসায়ীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ এএম
ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ব্যবসায়ীর আত্মহত্যা
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০