দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯২৫ জন এবং হাম শনাক্ত হয়েছে ১০৬ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী ১ হাজার ৩১ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামজনিত মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। এর মধ্যে হামে ৯৩ ও উপসর্গ নিয়ে ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন। হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৩২ জনের। এই সময়ে হামজনিত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ জন।
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৩ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৩ এএম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০