সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে মা-বাবা ও ছেলের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:২১ পিএম

বিশ্বম্ভরপুর উপজেলায় বৈদ্যুতিক মিটার স্থানান্তর করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা খানম (৫০) এবং ছেলে ফরহাদ মিয়া (৩০)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকালে পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত না করেই ঘরের ভেতরে স্থাপিত বিদ্যুৎ মিটার স্থানান্তরের কাজ করছিলেন তারা। কাজ চলাকালীন প্রথমে ফরহাদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার পিতা নুরুল আমিন। এ সময় তিনি টিনশেডের চালে উঠলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বামী ও ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে ফাতেমা খানমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দ্রুত তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগে তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওয়াসি উদ্দিন আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত