স্ত্রীকে হত্যার পর মাটিচাপা ১৫ দিন পর লাশ উদ্ধার 

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৭:১৮ এএম

মৌলভীবাজারের রাজনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা দিয়ে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন স্বামী আলমগীর হোসেন (২৭)। হত্যাকা-ের দীর্ঘ ১৫ দিন পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার নিজ বাড়ির উঠান থেকে স্ত্রী জাহেদা বেগমের (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২০ জুন রাত আনুমানিক ৯টার দিকে আলমগীর হোসেন তার স্ত্রী জাহেদাকে শ্বাসরোধ করে হত্যা করে। নির্মম এ হত্যাকা-ের পর ঘটনাটি ধামাচাপা দিতে আলমগীর গভীর রাতে বসতবাড়ির উঠানের একপাশে গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দিয়ে রাখে। হত্যাকা-ের বেশ কয়েক দিন পেরিয়ে যাওয়ার পর ঘটনাটি ভিন্ন খাতে মোড় নিতে এক চতুর চাল চালেন আলমগীর। তিনি নিজেই রবিবার রাজনগর থানায় গিয়ে পুলিশকে জানান যে, তার স্ত্রী নিখোঁজ হয়েছেন এবং এই মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। একই সঙ্গে তিনি পুলিশকে বিভ্রান্ত করতে দাবি করেন তার স্ত্রী কাউকে না জানিয়ে বিদেশে চলে গেছেন। তবে জিডি করার সময় আলমগীরের অসংলগ্ন কথাবার্তা ও সন্দেহজনক আচরণে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার মনে সন্দেহের দানা বাঁধে। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে পুলিশের জেরার মুখে নিজের স্ত্রীকে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন আলমগীর। এদিকে স্বামীর দেওয়া স্বীকারোক্তি ও দেখানো তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাজনগর থানা-পুলিশ তার বাড়ির উঠান খুঁড়ে জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, ‘ঘাতক আলমগীর হোসেনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত