স্ত্রী ইকরার আত্মহত্যা

অভিনেতা যাহের আলভীর জামিন নামঞ্জুর

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৭:১৯ এএম

স্ত্রী আফরা ইভনাথ ইকরার আত্মহত্যার প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর জামিন আবেদন নাকচ করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির উভয়পক্ষের শুনানি শেষে জামিনে নামঞ্জুর করেন। গত ১৮ জুন যাহের আলভী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আরজি জানালেও আদালত সেদিন জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গত ২৪ জুন এ মামলায় আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ৩০ জুন তাকে আবারও কারাগারে পাঠানো হয়। একই মামলায় গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত