পঞ্চদশ সংশোধনীর বিষয়ে আপিলের শুনানি অব্যাহত

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ এএম

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও সংবিধানের ১০২ অনুচ্ছেদের সংশোধনীকে আইনি সুরক্ষায় রেখে পঞ্চদশ সংশোধনীর পুরো আইনটি অসাংবিধানিক ঘোষণার আরজি জানানো হয়েছে সর্বোচ্চ আদালতে। এর পাশাপাশি অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিষয়ে আপিল বিভাগে একটি মামলা বিচারাধীন থাকায় এ বিষয়ে সর্বোচ্চ আদালতকে রায় দেওয়া থেকে বিরত থাকারও আরজি জানিয়েছে আপিলকারীদের একটি পক্ষ।

তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের কয়েকটি ধারা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে এমন আরজি জানান আপিলকারী সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগে এ শুনানি অনুষ্ঠিত হয়। আজ বুধবার পরবর্তী শুনানি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত