বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্গোতে কর্মরত আলোচিত দুই কমার্শিয়াল সুপারভাইজারকে অবশেষে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেনÑ কাজী মোহাম্মদ শাহজালাল ও মোনতাসের রহমান। মোনতাসেরকে সৈয়দপুর ও শাহজালালকে কক্সবাজার বিমানবন্দরে বদলি করা হয়। গত রবিবার তাদের বদলির আদেশে স্বাক্ষর করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আলাউদ্দিন।
জানা যায়. বদলি হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে বিমানের কার্গোতে ৪ হাজার কেজি আমদানি পণ্য শুল্কায়ন ছাড়াই বাইরে বের করার অভিযোগ ওঠে। তবে বিমানের নিজস্ব তদন্তে শাহজালালকে অভিযুক্ত করা হলেও মোনতাসের অভিযোগ থেকে রেহাই পান। এছাড়াও কার্গোতে ডিউটি রোস্টার বাণিজ্যের অভিযোগের তদন্তে তারাসহ আরও কয়েকজনের নাম উঠে আসে। দীর্ঘদিন থেকে নানা অভিযোগে অভিযুক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না বলে অভিযোগ উঠেছে।