টাঙ্গাইলে নাহিদ ইসলাম

বিএনপি জুলাই সনদ ও সংস্কারের রায় অস্বীকার করছে

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:০৫ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার সেই সংস্কারের দাবিকে অস্বীকার করছে। এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। যদি আগের মতো লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনই চলতে থাকে, তাহলে জুলাইয়ের আত্মত্যাগের মূল্য কোথায়?’

গতকাল মঙ্গলবার তালতলা চত্বরে টাঙ্গাইলের সখীপুরে এনসিপি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে পৌর শহরের পিচের মাথা থেকে পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালতলা চত্বরে পথসভায় মিলিত হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা চাই পুলিশের সংস্কার হোক, প্রশাসন দলীয় প্রভাবমুক্ত হোক এবং মানুষ আদালতে ন্যায়বিচার পাক।’

তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত