সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় অটোরিকশা যাত্রী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন।

আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মা ও ছেলে নিহত হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত