বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ!

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

টলিউডে জোর গুঞ্জন, শাসকদল বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন বুম্বাদা’খ্যাত টলিউডের বরেণ্য অভিনেতা ও নির্মাতা প্রসেনজিৎ চ্যাটার্জি। দীর্ঘদিন ধরে টলিউডের বিভিন্ন সমস্যায় গুরুদায়িত্ব পালন করলেও সরাসরি রাজনীতির মঞ্চে কখনও দেখা যায়নি তাকে। 

দু’দিন আগেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে প্রসেনজিতকে বাড়িতে গিয়েছিলেন। যদিও সেদিন বেশিক্ষণ থাকেননি অমিত শাহ। তবে আজ (বৃহস্পতিবার) অভিনেতার উপস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। 

এর আগে, ৪ মে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ৯ মে৷ওইদিন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত