প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম (অবসরপ্রাপ্ত) বুধবার (৮ জুলাই) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) -এর ঢাকা ক্যাম্পাস পরিদর্শন করেছেন। উক্ত পরিদর্শনকালে এএইউবি-এর ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এএইউবি -এর সম্মেলন কক্ষে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অর্জনসমূহ এবং চলমান গবেষণা কার্যক্রমের বিষয়ে সন্মানিত উপদেষ্টা মহোদয়কে অবহিত করা হয়। । তিনি বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে স্থাপিত বিভিন্ন বিশেষায়িত ল্যাবসমূহ, শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য বিদ্যমান সুযোগ সুবিধাদি পর্যবেক্ষণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সক্ষমতা ও কার্যক্রমের বিষয়ে সন্তুষ্ঠি প্রকাশ করেন এবং অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস বিষয়ে কার্যরত দেশীয় অন্যান্য প্রতিষ্ঠানসমূহের সাথে দেশগঠনের লক্ষ্যে একাত্ম হয়ে কার্যক্রম পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করেন।