ঢাকার বায়ুর মানে এসেছে স্বস্তির ছোঁয়া

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:২২ এএম

রাজধানী ঢাকার বায়ুর মানে এসেছে স্বস্তির ছোঁয়া। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৬১ স্কোর নিয়ে ঢাকার বাতাস বর্তমানে ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ে রয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭১ স্কোর নিয়ে দূষণের তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর, ২য় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের  দূষণ স্কোর ১৫৮। ৩য় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, দূষণ স্কোর ১৩৪।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভাল বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত