শতাধিক ইভেন্টে ৮০টি দলের সাড়ে পাঁচশ জুনিয়র সাঁতারুর অংশগ্রহণে শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ১০০টি সাধারণ ইভেন্ট এবং ছয়টি ডাইভিং ইভেন্টে পদকের জন্য লড়বেন সাঁতারুরা। পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এগুলো হলো: অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ এবং ১৮-২০ যুবক ও যুবতী। এবারও হ্যান্ড টাইমিংয়ে অনুষ্ঠিত হবে জাতীয় এই সাঁতার। প্রত্যেক ইভেন্টে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জজয়ীকে এবং রেকর্ডধারীদের আর্থিক পুরস্কারও দেওয়া হবে বলে বৃহস্পতিবার বিওএতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। চার দিনব্যাপী প্রতিযোগিতার খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
জাতীয় বয়সভিত্তিক সাঁতার কাল শুরু
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:০২ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:০২ এএম
জাতীয় বয়সভিত্তিক সাঁতার কাল শুরু
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০