‘মেসির এই অবিশ্বাস্য ফর্ম কেউ ভাবেনি’

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:০৩ এএম

২০২৬ বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যমেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন স্পেনের ১৮ বছর বয়সী তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। সাক্ষাৎকারে তিনি লিওনেল মেসির বর্তমান ফর্ম নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করার পাশাপাশি বার্সেলোনায় হুলিয়ান আলভারেসের সম্ভাব্য দলবদল এবং নিজের পারফরম্যান্স নিয়ে খোলামেলা কথা বলেছেন।

মেসি, নেইমার ও রোনালদোকে নিয়ে

ইয়ামাল : অবিশ্বাস্য! সবাই জানে মেসি কে এবং সে কী করতে পারে, কিন্তু এই বয়সে সে যে এতটা উঁচুমাপের ফুটবল খেলছে, তা কেউ আশা করেনি। আমি ওর জন্য ভীষণ আনন্দিত। শুধু মেসি নয়, নেইমার এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স দেখেও ভালো লাগছে। আমাদের মতো যারা এখন খেলছি, তাদের সবার শৈশব গড়ে উঠেছে এই তিন তারকাকে দেখে। তবে হ্যাঁ, আমি যদি ফাইনালে উঠি, তবে অবশ্যই ট্রফিটা আমিই জিততে চাই।

বার্সেলোনায় হুলিয়ান আলভারেজ

ইয়ামাল : সবাই জানে হুলিয়ান একজন টপ-ক্লাস খেলোয়াড়। বিশ্বের যেকোনো দলই তাকে নিজেদের স্কোয়াডে চাইবে। আমি আগেও বলেছি, বার্সেলোনায় তাকে স্বাগত জানাতে আমরা দুই হাত বাড়িয়ে প্রস্তুত আছি। সে এলে আমরা সবাই খুব খুশি হব, কারণ তার খেলার ধরন বার্সার স্টাইলের সাথে চমৎকারভাবে মিলে যায়। বর্তমানে দলবদলের পরিস্থিতি কী তা আমি জানি না, তবে আশা করি চুক্তিটা যেন হয়ে যায়।

সমালোচনা এবং নিজের পারফরম্যান্স নিয়ে

ইয়ামাল : আমি সমালোচনাকে ইতিবাচকভাবেই নিই। আমি নিজের ওপর সবসময়ই খুব কঠোর। বার্সেলোনায় খেলি বা জাতীয় দলে কখনোই ভাবি না যে, যা করেছি সেটাই যথেষ্ট। প্রায় দুই মাস মাঠের বাইরে থাকায় টানা ম্যাচ খেলার ছন্দটা পেতে একটু সময় লাগছিল। তবে আমি শান্ত আছি। ইতিহাস বলে, টুর্নামেন্ট যত সামনের দিকে গড়ায়, সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় ম্যাচে আমার সেরা খেলাটা বেরিয়ে আসে। বেলজিয়ামের বিপক্ষেই হয়তো আপনারা আমার সেরা রূপটা দেখতে পাবেন

বেলজিয়াম, কোর্তোয়া এবং পরবর্তী সমীকরণ

ইয়ামাল : আমি দারুণ বোধ করছি। দল হিসেবে আমরা কী করতে পারি এবং ব্যক্তিগতভাবে আমি কী করতে পারি, তা দেখানোর জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। আমি আশা করি বেলজিয়ামের বিপক্ষের ম্যাচটি পুরো দলের জন্যই দুর্দান্ত একটি ম্যাচ হবে। কোর্তোয়াকে ফাঁকি দেওয়া কঠিন হলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত