চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হলেন মুক্তি

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:০৬ এএম

২০২৫-২৬ অর্থবছরের সরকারি চলচ্চিত্র অনুদান কমিটি পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত ১১ সদস্যের এই নতুন কমিটিতে সদস্য হিসেবে ঠাঁই পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে সভাপতি এবং যুগ্ম সচিবকে (চলচ্চিত্র) সদস্য সচিব করে গঠিত এই উচ্চপর্যায়ের কমিটিতে আরও আছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধান উপদেষ্টার তথ্য উপদেষ্টা ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকসহ বিশিষ্টজনরা। সংশোধিত নীতিমালা অনুযায়ী, চলতি অর্থবছরে অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ভাগ্য নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন মুক্তি। সেই নির্বাচনী ধাক্কা কাটার পরপরই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন।

প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে ‘গোপী’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হওয়া এই অভিনেত্রী পরবর্তী সময়ে ‘চাঁদের আলো’সহ বেশ কিছু সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। রুপালি পর্দায় বর্তমানে নিয়মিত না হলেও চলচ্চিত্র-সংশ্লিষ্ট নানা সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মকা-ে তিনি সক্রিয় আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত