মাওয়ায় অপরাধবিরোধী গণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার কুমারভোগ ইউনিয়নের স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

মাওয়া চৌরাস্তা জামে মসজিদ এলাকা থেকে শুরু হওয়া র‍্যালিটি কুমারভোগ পুনর্বাসন এলাকার সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। 

বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।

র‍্যালিটির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক সেকান্দার খান বাবু। এ ছাড়াও উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতামোশ, সাধারণ সম্পাদক সালাম ঢালী, সাংগঠনিক সম্পাদক আসলাম ঢালী, রহিম মাঝি, কুমারভোগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জিন্নাত খান, আল আমীন ঢালী আরিফ ঢালী, কয়েন শেখ, সৈকত শেখ, মো. রাহিমুল ইসলাম রাজিব জমাদ্দার, অভি কাজী, নাঈম খাম, দুলাল শেখ, মিঠু খান, শফিক খান, কল্লোল বেপারী, তানজিল খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত