ময়মনসিংহের গৌরীপুরে মিরিক মডেল হাইস্কুলের উদ্যোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্টি’ কর্মসূচির অধিনে শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় বিদ্যালয়ের মাঠে ফলজ, বনজ ও ফুরের চারা রোপন করা হয়।
শনিবার (১১ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের ঘাটাইলের শিক্ষানুরাগী সাবেক মেম্বার মো. ফরহাদ রহমান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. ওয়াজিউল আলম রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক হাজেরা বেগম। বিশেষ অতিথির হিসেব বক্তব্য রাখেন বেতান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন খান, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন।
এছাড়া আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ে সহকারী শিক্ষক শামছুন্নাহার আক্তার, শাহিদা আক্তার, সিরাজুল ইসলাম, নাজমা বেগম, আঞ্জুমানারা আক্তার, শেফালি আক্তার, হালিমা আক্তার, চম্পা সরকার, তন্নী আক্তার, পারভীন সুলতানা প্রমুখ।