ধর্ষণের শিকার শিশু হাসপাতালে, অভিযুক্ত আটক

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম

ময়মনসিংহের নান্দাইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তফা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে অভিযুক্তকে আটক করা হয়। 

আটক মোস্তফা (৩৮) উপজেলার আহামোদাবাদ গ্রামের আ. রশিদের ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে শিশুটির মা ব্যক্তিগত কাজে প্রতিবেশীর বাড়িতে গেলে এই সুযোগে অভিযুক্ত মোস্তফা পাঁচ বছর বয়সী ওই শিশুকে নৌকায় ঘুরনোর প্রলোভন দেখিযে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করলে তার মা তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জরুরি চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানেই শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

পরে ঘটনাটি নান্দাইল মডেল থানায় জানালে রাত ১১টার দিকে নিজ এলাকা থেকে ধর্ষক মোস্তফাকে আটক করে পুলিশ।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, রাতেই ধর্ষককে আটক করা হয়েছে। শিশুটির শারিরীক অবস্থার খোঁজ খবর রাখা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত