‎প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, অপরাধীকে ২০ জুতা পেটা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম

পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মহব্বত আলী খাঁ নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। একই সঙ্গে অভিযুক্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে ২০ জুতা পেটানোর শাস্তি দিয়ে বিষয়টি মীমাংসা করার অভিযোগ উঠেছে।

‎রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় এ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে আগে দুপুর ২টার দিকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

‎অভিযুক্ত মহব্বত আলী খাঁ গৌরিগ্রামের হাঁড়িয়াকাহন এলাকার মৃত তায়জাল খাঁর ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ২টার দিকে ওই প্রতিবন্ধী কিশোরীর বাড়িতে একা পেয়ে  মহব্বত আলী ধর্ষণচেষ্টা করেন। এসময় কিশোরীর চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। ঘটনাটি থানায় আইনগত ব্যবস্থার পরিবর্তে সন্ধ্যায় স্থানীয় প্রভাবশালীদের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিশে মহব্বত আলীকে শারীরিক শাস্তি হিসেবে ‘২০টি জুতার বাড়ি’ দেওয়ার রায় দেওয়া হয় এবং সেখানেই বিচারকার্য সম্পন্ন হয়। একই সঙ্গে উভয়পক্ষকে বিষয়টি নিয়ে আর কোনো ধরনের বিরোধে না জড়ানোর নির্দেশ দিয়ে ঘটনাটি মীমাংসা করে দেয় বৈঠবতের সংশ্লিষ্টরা।

শারীরিক শাস্তির বিষয়ে জানতে সালিশকারীদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

‎এবিষয়ে সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনাটি আমার অফিশিয়ালি জানা নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে বিষয়টি জানতে পেরেছি । লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত