রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় শর্ট সার্কিট থেকে আগুনে চার শিশু দগ্ধ হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধ শিশুরা হলোÑ শফিউল্লাহ (১৩), মুনতাসির রহমান (১২), আদিবুল ইসলাম (১২) ও আব্দুল্লাহ নাসির (১৪)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে শর্ট সার্কিট থেকে দগ্ধ অবস্থায় চার শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিশু শফিউল্লাহর শরীরের ১ শতাংশ, মুনতাসির রহমানের ১০ শতাংশ, আদিবুল ইসলামের ৮ শতাংশ এবং আব্দুল্লাহ নাসিরের ৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে। দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে এবং একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।