কিউআরএস টিমের সভা

সাংবাদিকদের নিরাপত্তা ক্রমে দুর্বল হয়ে পড়ছে

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:৩২ এএম

ক্রমবর্ধমান জটিল পরিবেশে বাড়তে থাকা ঝুঁকির কারণে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমে দুর্বল হয়ে পড়ছে। সারা দেশে গণমাধ্যমকর্মীরা হামলা, ভীতি প্রদর্শন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে; যেখানে কার্যকর সুরক্ষা, জবাবদিহি ও ন্যায়বিচার অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। পাশাপাশি নারী সাংবাদিকরাও ঝুঁকির মুখে থাকেন, যেসব খবর সংবাদমাধ্যমে প্রকাশ করা হয় না। এমন পরিস্থিতি মোকাবিলায় গতকাল সোমবার ঢাকায় কুইক রেসপন্স সাপোর্ট টিমের সদস্যদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের (আইএমএস) সহায়তায় বেসরকারি অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ভয়েস এ কর্মশালার আয়োজন করে।

জ্যেষ্ঠ সাংবাদিক  সোহরাব হাসান বলেন, ‘সাংবাদিকদের কণ্ঠস্বর দমন করা মানে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারকে ক্ষুণœ করা। তাই মানবাধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সাংবাদিক এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।’

সভায় উপস্থিত ছিলেন আইএমএস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার শাখাওয়াত হোসাইন, সাংবাদিক আজিজুল পারভেজ, ইসমাইল হোসেন, অধিকারকর্মী শারাবান তহুরা, উন্নয়ন পরামর্শক মনজুর রশীদ, ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, মুশাররাত মাহেরা , মিডিয়া ব্যক্তিত্ব দীপ্তি চৌধুরী, ব্লাস্টের প্রতিনিধি আহমেদ তৌফিকুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত