বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভায়রা এয়ার কমোডর (অব.) সৈয়দ শফিউজ্জামান গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন। এখন তার অবস্থা উন্নতির দিকে। তবে পুরোপুরি শঙ্কামুক্ত নন।
বিএমইউর ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন শফিউজ্জামানের চিকিৎসায় বিএমইউ চিকিৎসকদের সমন্বয়ে ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডের এক সদস্য দেশ রূপান্তরকে জানান, শফিউজ্জামান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার সকালে বিএমইউ হাসপাতালে এলে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়। গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চিকিৎসা চলছে। এখন তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে শঙ্কামুক্ত নন।
তিনি জানান, শফিউজ্জামানের শ্যালিকা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বোর্ডের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। কয়েকবার হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন।
তিনি আরও জানান, শফিউজ্জামানের গুরুতর অসুস্থতার খবরে প্রধানমন্ত্রী তারেক রহমান গত শনিবার হাসপাতালে আসতে চেয়েছিলেন। কিন্তু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে যাওয়া থেকে বিরত থাকেন।
৭৫ বছর বয়সী শফিউজ্জামানের সুস্থতা কামনায় পরিবারের সদস্যরা তার শুভাকাক্সক্ষীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, সৈয়দ শফিউজ্জামানের গ্রামের বাড়ি জামালপুরে।