স্মার্ট ফুড স্মার্ট লাইফ : কনজ্যুমার বাজারে হামদর্দের চমক

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ এএম

ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ শিল্পে দীর্ঘদিনের আস্থা ও ঐতিহ্যের প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ এবার নতুন যাত্রা শুরু করেছে ভোক্তাপণ্য খাতে। ‘স্মার্ট ফুড স্মার্ট লাইফ’ স্লোগানে সম্প্রতি প্রতিষ্ঠানটির কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আর উৎপাদনের অল্প সময়ের মধ্যেই এই পণ্যগুলো পেয়েছে ভোক্তাদের ব্যাপক সাড়া ও গ্রহণযোগ্যতা। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক কল্যাণে ইতিমধ্যে বিশ্বস্ত নাম হামদর্দ। এবার সেই আস্থাকেই কাজে লাগাতে চাইছে দ্রুতবর্ধনশীল ভোক্তা বাজারে। নতুন শাখার আওতায় বাজারে এসেছে বৈচিত্র্যময় পণ্যের সম্ভাব্য পানীয়, খাদ্য, ত্বক ও চুলের যত্নের সামগ্রী থেকে শুরু করে স্বাস্থ্যকর জীবনযাপনের নানা উপকরণ।

পানীয়তে ঐতিহ্য আর নতুনত্ব : প্রিমিয়াম আমরুপালি আমের পাল্প থেকে তৈরি ফ্রুট সিরাপ ‘আমরুপালি’ শরীরে পুষ্টি জোগায় ও ক্লান্তি দূর করে। অন্যদিকে গোলাপ, পুদিনা, কেওড়া ও তরমুজের নির্যাসে তৈরি শতাব্দী প্রাচীন ‘রুহ্ আফজা’ তৃষ্ণা মেটাতে আজও সমান জনপ্রিয়। ব্যস্ত জীবনযাত্রার কথা মাথায় রেখে এসেছে ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ও অরেঞ্জ ড্রিংক পাউডার, যা ঠা-া পানিতে মিশিয়ে মুহূর্তেই তৈরি করা যায় সুস্বাদু পানীয়।

খাবারে নতুন স্বাদ : আমরুপালি সুইট ম্যাঙ্গো বার এবং কালোজিরা মিশ্রিত ম্যাঙ্গো বার তৈরি হয়েছে খাঁটি আমের পাল্প থেকে, যা প্রতি কামড়ে দেয় আসল আমের স্বাদ। এ ছাড়া সুন্দরবনের বনজ ফুল থেকে সংগৃহীত হামদর্দ মধু শক্তি জোগানো, হজমে সহায়তা ও গলার আরামে কার্যকর।

ত্বক ও চুলের যত্নে বিশেষায়িত সমাধান : নিম তেল, ভিটামিন-ই ও শিয়া বাটার-সমৃদ্ধ ইহরাম নিম বাথিং বার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ত্বককে রাখে সুরক্ষিত। আর হজ-ওমরাহ পালনকারীদের জন্য বিশেষভাবে তৈরি ঘ্রাণমুক্ত, ১০০%

প্রাকৃতিক হালাল ইহরাম বাথিং বার ধর্মীয় বিধান মেনেই তৈরি। মুলতানি মাটি ও দুধের নির্যাসে তৈরি মেলোরা সাবান ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি উজ্জ্বলতা বাড়ায়। আর রিঠা-শিকাকাই-আমলা সমৃদ্ধ মেলোরা শ্যাম্পু চুলের গোড়া মজবুত করে। হামদর্দ আমলা তেল ও ভৃঙ্গরাজ তেল চুল পড়া কমানো ও মানসিক চাপ দূর করতে খুব বেশি কার্যকর।

মুখগহ্বর ও স্বাস্থ্যসেবার পণ্য : লবঙ্গ তেল দিয়ে তৈরি ক্লোভগার্ড মাউথওয়াশ মুখের দুর্গন্ধ ও জীবাণু রুখতে কাজ করে, আর বাবলা মূল-খয়েরসহ প্রাকৃতিক উপাদানে তৈরি দন্ত রক্ষা টুথ পাউডার ও পেস্ট দাঁতের যতেœ বিশেষভাবে কার্যকর।

স্বাস্থ্য সুরক্ষায়ও রয়েছে একাধিক পণ্য। ৪৪টি প্রাকৃতিক উপাদানে তৈরি চ্যবনপ্রাশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইসবগুল কোষ্ঠকাঠিন্য দূর করে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। আদা-দারুচিনি-এলাচ সমৃদ্ধ হজমীট্যাব হজমে দ্রুত আরাম দেয়, আর ডায়রিয়াজনিত পানিস্বল্পতা মোকাবিলায় রয়েছে হামদর্দ ওআরএস। কর্পূর-পুদিনা-আজওয়াইনে তৈরি হামদর্দ বাম মাথাব্যথা ও পেশির ব্যথায় উপশম দেয়। ত্বকের প্রদাহ ও ব্রণ সমস্যায় কার্যকর অ্যালোভেরা ও টি ট্রি অয়েল সমৃদ্ধ এলোফ্রেশ জেল। আর ঠা-া-সর্দি-গলাব্যথায় স্বস্তি দিতে রয়েছে যষ্টিমধু সমৃদ্ধ জোশিনা হারবাল চা।

টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে : প্রতিটি পণ্যের উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণে সর্বোচ্চ মান নিশ্চিত করাই হামদর্দের অগ্রাধিকার। গ্রাহকের আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ককে গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে কনজ্যুমার শাখার কার্যক্রম। দেশীয় উৎপাদন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ভোক্তাপণ্য খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে দীর্ঘদিনের এই আস্থাভাজন প্রতিষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত