টেকনাফে র্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তাদের আটক করা হয়।
র্যাব সুত্রে জানা যায়, ১৪ জুলাই সকাল সোয়া ৯টায় কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়াস্থ সিরাতুল মুস্তাকিম জামে মসজিদের সামনের পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। কিছুক্ষন পর মিঠা পানিরছড়া এলাকা থেকে ১টি মোটর সাইকেলে করে চালকসহ দুইজন আরোহীকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে মোটর সাইকেলটিকে থামানোর সিগন্যাল দেওয়া হয়।
মোটরসাইকেলটি থামিয়ে আরোহীদ্বয় পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে লেঙ্গুরবিল জাহালিয়া পাড়ার শামসু মিয়ার ছেলে মোঃ আজিজ খান (২৩) এবং লেদা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ/৩ ব্লকের এফসিএন নং-৪০৩৪৪৩ এর বাসিন্দা মৃত হোছন আহমদের ছেলে নুরুল আমিন (৩৪) কে হাতে-নাতে আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে মোটর সাইকেলের পেছনে বসা আসামি নুরুল আমিনের ডান হাতে থাকা ১টি হলুদ শপিং ব্যাগের ভেতর থেকে নিখুঁতভাবে লুকানো অবস্থায় মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) অফিসার সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান,গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।