ইরান খুব শিগগিরই পরাজিত হবে : দাবি ট্রাম্পের

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:৩০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে চলমান সংঘাতের মধ্যে ইরান খুব শিগগিরই পরাজিত হতে যাচ্ছে। বুধবার (১৫ জুলাই) পেনসিলভানিয়ায় আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। সেইসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে তেহরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বা সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে।

এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা থাকলেও, তাদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র 'খারগ দ্বীপ' পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা তিনি একেবারে নাকচ করেননি। ইরানের সক্ষমতা দুর্বল করতে প্রয়োজনে সেখানে অভিযানের ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যদি আমরা তাদের সক্ষমতাকে যথেষ্ট দুর্বল করে দিতে পারি, তাহলে আমি সেটি করার সিদ্ধান্ত নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত