ফের বিয়ে করার ঘোষণা দিলেন চিত্রনায়িকা পরীমনি। আর্জেন্টিনা দলের কট্টর এই সমর্থক ঘোষণা দিয়েছেন, তার প্রিয় দল কাপ জিতলেই তিনি অবার বিয়ে করবেন! এবারের ফুটবল বিশ্বকাপে আজ (১৬ জুলাই) সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পর পর দুইবার ফাইনালে গেল আর্জেন্টিনা। আর এমন উন্মাদনায় কঠিন এক শপথ করে বসলেন বহুল চর্চিত এই অভিনেত্রী।
ম্যাচ চলাকালীন নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এই নায়িকা। পরীমনি সেখানে লিখেছেন, 'আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব ফাইনাল’। স্ট্যাটাসের শেষে বেশ কয়েকটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
সঙ্গে সঙ্গে তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পায়। মিনিট বিশেকের মধ্যেই পোস্টটিতে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া ও প্রায় তিন হাজার শেয়ার দেখা যায়। কিন্তু মন্তব্যঘর বন্ধ রাখেন নায়িকা।
নীল জার্সির মাহাত্ম্য বোঝা গেল!
৭০ শতাংশের গণরায়কে অবজ্ঞা করলে, সমাধান হবে রাজপথে