শুভ জন্মদিন

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম

আজ ১৭ জুলাই। কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদের জন্মদিন। ২০০৮ সালে ‘হৃদয় মিক্স’ অ্যালবামের জনপ্রিয় গান ‘যাবি যদি উড়ে দূরে’ দিয়ে তার পেশাগত সংগীত জীবন শুরু। ১৮ বছরের ক্যারিয়ারে ‘পথ’, ‘প্রহর’ ও ‘পাগল’ শিরোনামে তিনটি একক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। মাটির টান ও আধ্যাত্মিক দর্শনের প্রতি ভালোলাগা থেকে লোক ও সুফি ধাঁচের গানেই নিজেকে মেলে ধরেছেন এই শিল্পী। বিশেষ দিনে আপনাকে দেশ রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত