'ফিফার সহায়তায় আর্জেন্টিনা ফাইনালে' পোস্টে রোনালদোর লাইক

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:০০ এএম

আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাহায্য করেছে—সোশ্যাল মিডিয়ায় এমন একটি অভিযোগযুক্ত পোস্টে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 'লাইক' দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

​চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রোনাল্ডোর পর্তুগাল। অন্যদিকে, তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত স্পেনের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হয়।

যে ঘটনার সূত্রপাত

স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের ঠিক আগে স্প্যানিশ সাংবাদিক পিলারি রডরিগেজ এবং রুবেন আমোন** একটি টিভি শো-তে ফিফা এবং ইনফান্তিনোর কড়া সমালোচনা করেন। পিলারি রডরিগেজ বলেন:

"আর্জেন্টিনা আরও পাঁচ ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যেত, কিন্তু ফিফার সহায়তায় তা হয়নি। ফিফা এখন পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত ও লজ্জাজনক সংস্থা; একটা মাফিয়া অর্গানাইজেশন। টিকিটের দাম আকাশছোঁয়া করে তারা ফুটবলকে সাধারণ মানুষের হাত থেকে কেড়ে ধনীদের খেলায় পরিণত করেছে।"

তিনি আরও অভিযোগ তোলেন যে, ফিফা যেভাবেই হোক লিওনেল মেসিকে বিশ্বকাপ জেটাতে চায়, ঠিক যেমনটা চার বছর আগে কাতারে করা হয়েছিল।

স্প্যানিশ সাংবাদিকদের এই বিস্ফোরক সমালোচনার ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে পোস্ট করা হলে সেখানে 'লাইক' দেন পর্তুগিজ মহাতারকা রোনালদো ল। ভুলবশত বা স্বেচ্ছায় দেওয়া এই একটি 'লাইক'-এর মাধ্যমে তিনি পরোক্ষভাবে ফিফা-বিরোধী এই তত্ত্বেই সায় দিলেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

ইনফান্তিনোর অপসারণের দাবি

শুধু সাংবাদিকদের মন্তব্যই নয়, ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসও। তিনি স্পষ্ট জানান:

ইনফান্তিনোর মেয়াদ শেষ হয়ে গেছে এবং তাঁর ফুটবল সিস্টেমকে ধ্বংস করার আগেই সরে যাওয়া উচিত।ফিফার অভ্যন্তরীণ নির্বাচনী ব্যবস্থাতেই পচন ধরেছে এবং ভেতরে ঘুণপোকা ধরে গেছে।

তবে অপসারণের দাবি উঠলেও ভোটের সমীকরণে বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় এখনই ইনফান্তিনোর সরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত