জল্পনা চলছে বেশ কয়েক মাস ধরেই। ভারতীয় তারকাজুটি করণবীর বোহরা এবং তিজে সিধুর দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে। সম্প্রতি এটাও রটেছে, বিবাহবিচ্ছেদ ঘটতে চলেছে এই তারকা জুটির। এবার গোটা ঘটনায় মুখ খুললেন খোদ অভিনেতা। জল্পনার আগুনে জল ঢেলে তিজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কী জানালেন করণবীর?
বিগত কয়েক মাস ধরে আর একসঙ্গে দেখা যাচ্ছে না করণবীর বোহরা এবং তিজে সিধুকে। তাঁরা একত্রে আর কোনোরকম ছবি বা ভিডিও পোস্ট করছেন না। শুধু তাই নয়, অভিনেতা তার স্ত্রীকে ইনস্টাগ্রামে আনফলো পর্যন্ত করে দিয়েছেন। এই দেখেই দুইয়ে-দুইয়ে চার করা শুরু করে নেটপাড়া। অনেকে ধরে নেন, 'অল ইজ নট গুড' তাদের মধ্যে।
আর সেই জল্পনা আরও উসকে যায়, যখন করণবীরের বাবা চলতি বছরের গোড়ার দিকে মারা যান তখন। সেই কঠিন সময় বরের পাশে দেখা যায়নি তিজেকে। কিন্তু সত্যিই কি আলাদা হচ্ছেন করণবীর বোহরা এবং তিজে সিধু? তাদের সম্পর্কে ফাটল ধরেছে? এই জল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি কোনো জবাব পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। কেবল এটুকু জানান তিনি তার ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে চান। শুধু তাই নয়, তিনি সকলকে অনুরোধ করেন, তার প্রাইভেসিকে যেন সম্মান জানান, এই বিষয় নিয়ে বেশি কাটাছেঁড়া না করেন।
অভিনেতার কথায়, 'এই মুহূর্তে এই বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না। সম্মান জানিয়েই বলছি, এইটা নিয়ে কোনো আলোচনাই চাই না। আশা করব, মানুষ সেটাকে সম্মান করবেন।' অভিনেতা এদিন এও স্পষ্ট করে দেন, তাঁকে বা তাঁদের নিয়ে যে জল্পনা চলছে সেগুলো তাকে ভাবায় না।
প্রসঙ্গক, করণবীর বোহরা এবং তিজে সিধু প্রায় ২০ বছর আগে সাত পাকে বাঁধা পড়েন। তাদের তিন সন্তান। ২০১৬ সালে জন্ম নেয় তাঁদের যমজ সন্তান, বেলা এবং ভিয়েনা। ২০২০ সালে ভূমিষ্ট হয় তাঁদের ছোট মেয়ে জিয়া। ২০২০ সালেই তিজে তাদের তিন মেয়েকে নিয়ে কানাডা চলে গেছেন তাদের ভাল শিক্ষা, পরিবেশ দেওয়ার জন্য। তারপর থেকে গত ৬ বছর সেখানেই আছেন তারা।
যুক্তরাষ্ট্রে একক কনসার্টে গাইবেন অপূর্ব!
হাসানদের বিপক্ষে রোমাঞ্চকর জয় সাকিবের জাফনার
এমপি নজরুলের বিরুদ্ধে চালকের হত্যাচেষ্টা মামলায় এক আসামি গ্রেপ্তার