ময়মনসিংহের ত্রিশালে ১১৮ শতাংশ ভূমি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার ত্রিশাল পৌরসভাস্থ রামপুর মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ১১৮ শতাংশ ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে সরকারের দখল প্রতিষ্ঠা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
এসময় ত্রিশাল থানা পুলিশের একটি টিম, রামপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ত্রিশাল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় লোকজন সার্বিক সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, জনসার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে।