দিল্লিতে বিক্ষোভ

কেন্দ্রীয় শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৪ এএম

নয়াদিল্লিতে শিক্ষার্থীদের চলমান প্রবল বিক্ষোভ-উত্তেজনা থামাতে শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) এই রদবদল ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে শিক্ষামন্ত্রী জিতেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা এখনও সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন।

এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে মেদান্ত হাসপতালে আছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত