টিসিবি পণ্যের গোডাউনে আগুন কিশোর নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:১৬ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইলে টিসিবি পণ্যের গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে নয়ন আলী (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। নয়ন হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। নয়ন পেশায় রিকশাভ্যান চালক ছিলেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, হাটবাকইলের ইসলামী ব্যাংকের নিচতলায় টিসিবির ডিলার সুজন ট্রেডার্সের পণ্য গোডাউনে বুধবার রাত ৯টার দিকে হঠাৎ করে আগুন লাগে। এ সময় নয়ন আগুন নেভাতে গিয়ে আগুনের মধ্যে পড়ে দগ্ধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ নয়নের মরদেহ উদ্ধার করে।

নাচোল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। সুজন ট্রেডার্সের মালিক আশরাফুল ইসলাম সুজন জানান, প্রায় পৌনে চার লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত