বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শারীরিক অবস্থার তীব্র অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ জুলাই (মঙ্গলবার) হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং প্রথমে আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে রাখা হয়েছিল।
তার কিডনি অকার্যকর হয়ে পড়েছে, রক্তে গুরুতর সংক্রমণ (ইনফেকশন) ধরা পড়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে নিউরোলজিক্যাল (স্নায়বিক) সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। তিনি বর্তমানে হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফরিদ হোসেনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
তার বড় ছেলে লন্ডন থেকে দেশে পৌঁছানোর পর পরিবারের সিদ্ধান্ত ও চিকিৎসকদের প্রক্রিয়া অনুযায়ী তাকে লাইফ সাপোর্ট দেওয়া শুরু হয়। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।
রাজনীতিতে দীর্ঘ অবদানের অধিকারী ৮৫ বছর বয়সী এই প্রবীণ নেতা ১৯৯১ সালের খালেদা জিয়ার সরকারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ঢাকা-চট্টগ্রামসহ দশ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস