চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৩০ আগস্ট নতুন তারিখ ধার্য করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ধার্য দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা নতুন তারিখ (৩০ আগস্ট) ধার্য করেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আট বার পেছাল।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় অস্বাভাবিক মৃত্যু হয় সালমান শাহর।