বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ কর্মকর্তা

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:১৮ এএম

পুলিশের উপ-মহাপরিদর্শক, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এ ব্যবস্থা নিয়েছে বলে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, এপিবিএন অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তর (টিআর পদ) ও রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোছা. ফরিদা ইয়াসমিন। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী সব সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত